সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলায় জরুরি সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে

2026-04-12T18:19:29+00:00
2026-04-12T18:19:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলায় জরুরি সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম 
প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরি সভা। ছবি : সময়ের আলো
শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মামলা করেছেন।

এ ঘটনায় রোববার (১২ এপ্রিল) শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের যুগ্ম সম্পাদক আবু জাফর সালাউদ্দিন, সদস্য ইসমাইল মাহমুদ, সাইফুল ইসলাম, এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শামসুল ইসলাম শামীম, আব্দুর রব, সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, রুবেল আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, মামুন আহমেদ বক্তব্য রাখেন।


সভায় বক্তারা সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় উদ্বেগ জানিয়ে বলেন, এই ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। বিএনপি নেতার জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করায় এ ধরনের মিথ্যা মামলা, হয়রানি ও ভয় ভীতি প্রদর্শন পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে।

নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা আগামীকাল বেলা ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধনে সর্বসম্মত কর্মসূচি ঘোষণা করেন। 

সময়ের আলো/জোই


  বিষয়:   সাংবাদিক  বিএনপি  নেতা  মামলা  প্রতিবাদ  সভা  শ্রীমঙ্গল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: