প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৫২ পিএম
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলোমেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা ও মাইমারি গ্রামে শেয়ালের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতরা হলেন হিন্দা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী বাছিরন নেছা (৭৫), ইয়ারুলের স্ত্রী শিউলী খাতুন(৪৮), আক্কাস আলীর ছেলে নূর মোহাম্মদ, রেজাউল ইসলামের স্ত্রী আমিরন নেছা (৫০), আলমগীর হোসেনের স্ত্রী আরশোলা খাতুন (৪৩) ও ইসরাফিলের ছেলে আতিয়ার (১৬),মাইলমারী গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুল খালেক ছাড়াও অজ্ঞাত আরও তিনজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে জঙ্গল থেকে একটি শেয়াল লোকালয়ে প্রবেশ করে। এ সময় শেয়ালটি একের পর এক মানুষকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, শেয়ালের কামড়ে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এবং এক জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সময়ের আলো/আতা