দুই প্রবাসীর মরদেহ পৌঁছালো নাটোরে, দাফন সম্পন্ন

নাটোর প্রতিনিধি

সারাদেশ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গার দুই প্রবাসীর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর)

2026-10-31T21:31:10+00:00
2026-10-31T21:31:10+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড
দুই প্রবাসীর মরদেহ পৌঁছালো নাটোরে, দাফন সম্পন্ন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৩১ পিএম 
দুই প্রবাসীর মরদেহ পৌঁছালো নাটোরে। ছবি : সময়ের আলো
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গার দুই প্রবাসীর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে উপজেলার খাজুর এলাকার পরিবেশ। শনিবার বিকাল ৪ টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এর আগে, শনিবার সকাল ৮ টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহ দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রইচ উদ্দিন।

নিহতদের মধ্যে নাটোরের দুজন হলেন নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের সাব্বির হোসেন। বাকি পাঁচজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। এর মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে আসে। বাকি সাত জনের মধ্যে নাটোরের দুই জনসহ সবার পরিচয় শনাক্তের পর মরদেহ দেশে আসলো আজ।

সময়ের আলো/আতা
  বিষয়:   সৌদি আরব  সোফা কারখানায় অগ্নিকাণ্ড  নিহত  নাটোর  প্রবাসী  মরদেহ  দাফন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: