চিকিৎসাধীন শিশুর পাশে দাঁড়ালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের আগৈলঝাড়ায় ১০ মাস বয়সী সন্তানের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোর্শেদ সচিব ভূঁইয়া। শিশুটির

2026-10-31T20:20:39+00:00
2026-10-31T20:20:39+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চিকিৎসাধীন শিশুর পাশে দাঁড়ালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:২০ পিএম 
মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোর্শেদ সচিব ভূঁইয়া। ছবি : সময়ের আলো
বরিশালের আগৈলঝাড়ায় ১০ মাস বয়সী সন্তানের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোর্শেদ সচিব ভূঁইয়া। শিশুটির চিকিৎসার জন্য তিনি ব্যক্তিগত অর্থায়নে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমিনুর ইসলামের ১০ মাস বয়সী সন্তান নিউমোনিয়া ও রক্তের ইনফেকশনে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন অসহায় এই বাবা।

এ নিয়ে সাংবাদিক আহাদ তালুকদার নিউজ করেন। চিকিৎসার জন্য মানবিক সহযোগিতার আবেদন জানানো হয়। 

বিষয়টি নজরে আসার পর আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার (ইউএনও) শিশুটির চিকিৎসার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন।

পরবর্তীতে শিশুটির চিকিৎসার বিষয়ে জানতে পেরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোর্শেদ সজিব ভূঁইয়া নিজ উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে আরও ১০ হাজার টাকা দেন।

দুই সরকারি কর্মকর্তার এমন মানবিক উদ্যোগে শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়েছে। তাদের এই সহযোগিতা অসহায় পরিবারটির জন্য বড় ধরনের স্বস্তি হয়ে এসেছে।

অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মানবিকতার জয় হোক, সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক ছোট্ট শিশুটি এটাই সবার প্রত্যাশা।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চিকিৎসাধীন শিশু  বরিশাল আগৈলঝাড়া  পাশে দাঁড়ালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: