মিথ্যা মামলা করার বিএনপি নেতাকে জরিমানা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

ভোট দিতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগে মামলা করেছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। কিন্তু আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই

2026-04-12T21:59:03+00:00
2026-04-12T21:59:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মিথ্যা মামলা করার বিএনপি নেতাকে জরিমানা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ পিএম 
প্রতীকী ছবি
ভোট দিতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগে মামলা করেছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। কিন্তু আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই বাদী বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ অনাদায়ে এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। আর এ মামলায় কারাভোগ করা দুই আসামিকে জরিমানার অর্থ প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. সাদ্দাম হোসেন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন পবা উপজেলার বেলুয়া খোলাবোনা গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাজশাহীর দামকুড়া থানায় মামলা করেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন। অভিযোগে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে হামলার শিকার হন। এই মামলায় আওয়ামী লীগের নেতারাসহ তার প্রতিবেশীদের আসামি করা হয়েছিল।

মামলায় তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কসবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং অস্ত্রের মুখে হুমকি ও মারধর করা হয়। এ মামলায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান বাদলসহ ১৩ জনকে আসামি করা হয়।

আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটের দিন সাজ্জাদ হোসেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ফলে তার করা মামলার বিবরণ সম্পূর্ণ মিথ্যা বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।


রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, ঘটনার তারিখে কারাগারে অবস্থান করেও বাইরে হামলার অভিযোগ এনে মামলা করায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন।

তিনি আরও জানান, এ মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করা দুই আসামি জরিমানার অর্থ থেকে ৫০ হাজার টাকা করে পাবেন। আদালত নির্দেশ দিয়েছেন, সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করে ব্যাংক চালানের কপি জমা দিতে হবে। অন্যথায় মামলার বাদীকেই একমাস কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযুক্ত সাজ্জাদ হোসেন বলেন, রাজনৈতিক মামলায় কারাগারে ছিলেন এবং মামলা করার সময় বিষয়টি মনে ছিল না। 



  বিষয়:   রাজশাহী  মিথ্যা  মামলা  বিএনপি  নেতা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: