বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ক্ষোভে বাসে আগুন

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে সড়কে বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে নজরুল ইসলাম নামের এক অটোরিকশা চালক

2026-04-13T02:23:14+00:00
2026-04-13T02:23:14+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ক্ষোভে বাসে আগুন
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:২৩ এএম 
বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে ২টি বাস পুড়ে ছাই হয়ে গেছে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে সড়কে বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে নজরুল ইসলাম নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে ২টি বাস পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে কাপ্তাই সড়কের মাইজ্যা মিয়ার ঘাটা নাম স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধার পাড়া গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পথেরহাটগামী সিএনজি চালিত একটি অটোরিকশা মাইজ্যা মিয়ার ঘাটা এলাকায় অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে কাপ্তাই থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক নিহত হয়। 


এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি থাকলেও বিক্ষুব্ধ জনতার সৌদিয়া পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এই সময় কর্ণফুলী এক্সপ্রেস নামক আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মামুন ভুঁইয়া বলেন, ‘দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছে। আহত এক যাত্রীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দিয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বিক্ষুব্ধ জনতা  আগুন  বাস  অটোরিকশা  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: