যে পরিমাণ সম্পদ রেখে গেলেন আশা ভোঁসলে

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সুরের মায়াজালে সাত দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে কোটি ভক্তকে আচ্ছন্ন করে রেখেছিলেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। কখনো চঞ্চলতা, কখনো

2026-04-13T02:44:35+00:00
2026-04-13T02:44:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
যে পরিমাণ সম্পদ রেখে গেলেন আশা ভোঁসলে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:৪৪ এএম 
কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। ছবি : সংগৃহীত
সুরের মায়াজালে সাত দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে কোটি ভক্তকে আচ্ছন্ন করে রেখেছিলেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। কখনো চঞ্চলতা, কখনো বিরহ, আবার কখনো গভীর ক্ল্যাসিক্যাল- সব ধারাতেই তিনি ছিলেন সমান সিদ্ধহস্ত। ‘মোহ’ শব্দটিকে যেন তিনি রক্তমাংসের বাস্তব রূপ দিয়েছিলেন তার কণ্ঠে। কিন্তু সেই কিন্নরকণ্ঠী শিল্পী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আশা ভোঁসলে। পরে তাৎক্ষণিক মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। গায়িকার নাতনি জানান, অতিরিক্ত ক্লান্তি ও চেস্ট ইনফেকশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


বর্ষীয়ান এ সংগীতশিল্পী যে শুধু সংগীত ইন্ডাস্ট্রিতেই সাফল্য লাভ করেছেন, তা কিন্তু নয়। প্রতিষ্ঠিত গায়িকা হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও ছিলেন। তার মোট সম্পদের পরিমাণ অনেকটা আশ্চর্যনীয়। আনুমানিকতার মোট সম্পদের পরিমাণ প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা।

সংগীতের পাশাপাশি রান্নাও পছন্দ করতেন আশা ভোসলে। এ জন্য ২০০২ সালে দুবাইয়ে রেস্টুরেন্টের চেইন ব্যবসা শুরু করেন। দুবাইতেই প্রথম রেস্টুরেন্ট চালু করেন, নাম আশা’স। 

পরে চেইন অনুযায়ী আউটলেট বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ম্যাঞ্চেস্টার, বার্মিংহামেও আউটলেট রয়েছে। এ গায়িকার নামে রেস্টুরেন্টের বাইরে মুম্বাই ও পুণেতে একাধিক বাড়ি রয়েছে। সেসবের মূল্য প্রায় ৮০ থেকে ১০০ কোটি টাকা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সম্পদ  আশা ভোঁসলে 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: