সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

প্রকাশ্যে ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের দায়ের করা মামলা প্রত্যাহারের

2026-04-13T14:29:37+00:00
2026-04-13T14:46:12+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:২৯ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৬ ২:৪৬ পিএম
বিক্ষোভ ও মানববন্ধন করেছে গজারিয়া উপজেলার সাংবাদিক সমাজ। ছবি : সময়ের আলো
প্রকাশ্যে ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন গজারিয়া উপজেলার সাংবাদিকরা।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে এ দাবি জানান তারা।

​মানববন্ধনে দৈনিক আমার দেশের গজারিয়া প্রতিনিধি মো. আমিরুল ইসলাম নয়ন বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি ঘুষের টাকা গ্রহণ করছেন। সাংবাদিকরা সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটি সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। একজন চিহ্নিত ঘুষখোর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার সাহস পায় কীভাবে? তার খুঁটির জোর কোথায়? 

তিনি আরও বলেন, এই মিজান বছরের পর বছর ধরে অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে তার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। এই অসৎ কর্মচারীকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচি দেব। হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ আমরা কলম বিরতিতে যাব।


​দৈনিক দেশ রূপান্তরের গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ বলেন, অন্যায় করে ধরা পড়ার পরও তার দম্ভ কমেনি। আমরা জানতে চাই ঘুষখোর মিজান কি আইনের ঊর্ধ্বে? এখনো কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? মিজানের মতো যারা প্রশাসনের বিভিন্ন পদে বসে অপকর্মের সাম্রাজ্য তৈরি করেছেন সাংবাদিক সমাজ লেখনীর মাধ্যমে সেই সাম্রাজ্য গুঁড়িয়ে দেবে। 

​মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের জুয়েল দেওয়ান, দৈনিক স্বদেশ প্রতিদিনের মহিউদ্দিন আহমেদ, গ্লোবাল টেলিভিশনের এসএম নাসির উদ্দিন, দৈনিক যুগান্তরের আমজাদ হোসেন, দৈনিক আমার বার্তার মকবুল হোসেন, দৈনিক সময়ের আলোর মো. সাইফুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির নেয়ামুল হক নয়ন, দৈনিক সকালের সময়ের আরিফুর রহমান সাগর, দৈনিক আলোকিত সকালের শাকিল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের ওসমান গনি, দৈনিক নব অভিযানের আবুল হোসেন, দৈনিক মাতৃভূমির খবরের রাজু আহমেদ, দৈনিক সময়ের কাগজের রাসেল সরকার এবং রাজধানী টেলিভিশনের মাসুদ আহমেদ প্রমুখ।

​প্রসঙ্গত, গত ১০ মার্চ মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এর জেরে বাংলাদেশ প্রতিদিন-এর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাঈদ ও এনটিভি-র প্রতিনিধি মঈনউদ্দিন আহমেদের বিরুদ্ধে ২৪ মার্চ মানহানি ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন মিজানুর রহমান।

সময়ের আলো/জোই


  বিষয়:   দুর্নীতি  সংবাদ প্রকাশ  সাংবাদিক  বিরুদ্ধে  মামলায়  আল্টিমেটাম  মুন্সীগঞ্জ  গজারিয়া উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: