লোকালয়ে থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের আমতলী থেকে

2026-04-13T17:57:06+00:00
2026-04-13T17:57:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লোকালয়ে থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ পিএম 
উদ্ধারকৃত লজ্জাবতী বানর। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের আমতলী থেকে বানরটি উদ্ধার করে বন বিভাগের কর্মীরা। 

বনবিভাগ সূত্রে জানা যায়, লজ্জাবতী বানরটি পথ হারিয়ে বন থেকে লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয়রা বানরটি আটক করে বন্যপ্রাণী সাতছড়ি রেঞ্জে খবর দেয়। সাতছড়ি বন কর্মী সুমন বিশ্বাস লজ্জাবতী বানরটি উদ্ধার করেন।

উদ্ধার করা বানরটির বয়স ৬ থেকে ৭ মাস হবে। একে একটি বাচ্চা বানর হিসেবে ধরা যায়। 

লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম (ন্যাক্টিসেবাস বেঙালেনসিস)। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় লজ্জাবতী বানরকে রাখা হয়েছে ‘বিপন্ন’ ক্যাটাগরিতে। এই প্রাণীর প্রজাতি প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। 

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, লজ্জাবতী বানর বাংলাদেশে সংখ্যায় খুবই কম দেখা যায়। প্রাণীটি দেখতে অত্যন্ত সুন্দর। লজ্জাবতী বানর সাধারণত বিভিন্ন ধরনের পোকামাকড় ও গাছের কম খেয়ে বেঁচে থাকে। 


তিনি আরও বলেন, বানরটিকে শারীরিক পরীক্ষা করে বনে অবমুক্ত করা হবে।

চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সংবাদ কর্মী আব্দুল জাহির মিয়া বলেন, দেখতে আকারে ছোট দেখতে সুন্দর প্রাণীটি গাছের ডালে বসবাস করে। নিশাচর এ প্রাণীর দেখা মেলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনে।

এফআর


  বিষয়:   হবিগঞ্জ  লোকালয়  বিরল  প্রজাতি  লজ্জাবতী বানর  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: