আনসারবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের বহনকারী তিনটি বাসের মধ্যে সংঘর্ষের হয়েছে। এতে অন্তত ১০ আনসার

2026-04-13T19:44:37+00:00
2026-04-13T19:44:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আনসারবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম 
দুর্ঘটনাকবলিত বাসগুলো। ছবি : সময়ের আলো
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের বহনকারী তিনটি বাসের মধ্যে সংঘর্ষের হয়েছে। এতে অন্তত ১০ আনসার সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন সিএনজি পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল আনসার সদস্যদের বহনকারী তিনটি বাস। বাসগুলো একই লাইনে চলছিল। হাসানপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি বাসের সঙ্গে পেছনের আরেকটি বাসের ধাক্কা লাগে। এ সময় সবার পেছনে থাকা বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসে ধাক্কা দেয়। এতে পরপর তিনটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাসগুলো সামনের গ্লাস ভেঙে যায়।


পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে।

এফআর


  বিষয়:   কুমিল্লা  আনসার  বাস  ত্রিমুখী  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: