৭.৬২ ক্যালিবারের আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজন সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে পুলিশ।সোমবার (১৩ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের

2026-04-13T21:18:43+00:00
2026-04-13T21:18:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
৭.৬২ ক্যালিবারের আগ্নেয়াস্ত্রসহ আটক ৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:১৮ পিএম 
আগ্নেয়াস্ত্রসহ আটক ৩। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজন সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হাসিমের পুত্র মোহাম্মদ নবী, একই এলাকার নুরুল আলমের পুত্র নুরুল আমিন এবং আব্দুল মজিদের পুত্র মো. শাহজাহান।

পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে বাহারছড়া তদন্ত কেন্দ্র। টেকনাফ থেকে শামলাপুরগামী একটি ইজিবাইক (সিএনজি) গরুর বাজার এলাকায় দিয়ে আসার সময় সন্দেহজনক হলে থামানোর চেষ্টা করে পুলিশ। এতে ইজিবাইকের যাত্রীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়।


এসময় মোহাম্মদ নবীকে তল্লাশি করে একটি বিদেশি ৭.৬২ ক্যালিবারের অস্ত্র উদ্ধার করা হয়।

বাহার ছড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা বালুখালী বাজার থেকে অস্ত্রটি সংগ্রহ করে বাহারছড়া ইউনিয়নে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হই।

এফআর


  বিষয়:   কক্সবাজার  ক্যালিবার  আগ্নেয়াস্ত্র  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: