কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ঘোষণা এনসিপির

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির

2026-04-13T21:03:17+00:00
2026-04-13T21:03:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ঘোষণা এনসিপির
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ৩৮)
অ্যাডভোকেট তারিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ যেভাবে এনসিপির প্রার্থীদের প্রতি সমর্থন দেখিয়েছে, তাতে আমরা আশাবাদী স্থানীয় সরকার নির্বাচনেও সেই আস্থার প্রতিফলন ঘটবে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদার, কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী সিরাজুল হক প্রমুখ


এফআর


  বিষয়:   কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ঘোষণা এনসিপির 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: