এবার নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে বিএনপির নেত্রীর বাড়ির সামনে দোকানে, রেললাইনে আগুন দেওয়ার পর এবার, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহিদদের স্মরণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে

2026-11-28T11:37:48+00:00
2026-11-28T11:37:48+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
এবার নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম 
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
নাটোরে বিএনপির নেত্রীর বাড়ির সামনে দোকানে, রেললাইনে আগুন দেওয়ার পর এবার, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহিদদের স্মরণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার (সরকারি গণগ্রন্থাগার) সামনে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক যুবক জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন ধরা মাত্রই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায় তাকে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে আসছিলেন। এ সময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখকে পেয়ে দ্রুত পুলিশ আগুন নিয়ন্ত্রণ করেন পুলিশ সদস্যরা।

এর আগে নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচি সফল করতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটায়।


এছারা গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় বিএনপি নেত্রী নাসিমা হকের বাড়ির সামনের দুটি দোকান ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ আগুনে পুড়ে যায় দুটি দোকানঘর এবং ঘর দুটিতে রাখা খড়ি আগুনে নষ্ট হয়। তবে মূল বসতবাড়ি বা পরিবারের সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি কোনো খবর পাওয়া যায়নি। 

এ বিষয়ে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিশির আহমেদ জানান, বিষয়টি তিনি জানার পর ঘটনাস্থলে রওনা দিয়েছেন। কারা, কীভাবে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহিদদের স্মরণে নির্মাণ করা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে তা জানার পর বিস্তারিত জানাবেন। 

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন যুবক জুলাই স্মৃতিস্তম্ভে গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   নাটোর  জুলাই স্মৃতিস্তম্ভ  আগুন  দুর্বৃত্ত  বিএনপির নেত্রী  রেললাইনে আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: