বাউফল উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির

2026-11-28T10:23:31+00:00
2026-11-28T10:23:31+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাউফল উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:২৩ এএম 
অ্যাডভোকেট শাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট শাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম অ্যাডভোকেট শাহাবুদ্দিন। তিনি বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি)।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাউফল থানা পুলিশের একটি দল জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী। এ সময় বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় উপস্থিত ছিলেন।


শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় তার ব্যাপক প্রভাব ছিল।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাউফল  পটুয়াখালী  আওয়ামী লীগ  শাহাবুদ্দিন  গ্রেপ্তার  রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র  বগা ইউনিয়ন  সাবেক জিপি  পুলিশ অভিযান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: