কালিয়াকৈরে বেতন বৃদ্ধির পর কাজে যোগ দিলেন শ্রমিকরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের কারণে কিছুসংখ্যক পোশাক কারখানা বন্ধ থাকার পর খুলেছে পোশাক কারখানাগুলো। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বাভাবিকভাবে

2026-11-28T09:49:51+00:00
2026-11-28T09:49:51+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে বেতন বৃদ্ধির পর কাজে যোগ দিলেন শ্রমিকরা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ এএম 
কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। ছবি : সময়ের আলো
কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের কারণে কিছুসংখ্যক পোশাক কারখানা বন্ধ থাকার পর খুলেছে পোশাক কারখানাগুলো। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় তিন শতাধিক শিল্পকারখানা রয়েছে। সম্প্রতি শ্রমিকদের আন্দোলনের মুখে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্তের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে কারখানাগুলো খুলে দেওয়া হয়। কাজে যোগ দেন শ্রমিকরা।

এদিকে, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন ১৭ প্লাটুন বিজিবি ও ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সকাল থেকে কারখানাগুলো খুলে দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   কালিয়াকৈর  বেতন বৃদ্ধি  কাজে যোগ  শ্রমিকরা  জীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: