রাজশাহীতে পল্লী বিদ্যুৎ কেন্দ্রে দুই দফা হামলা, আতঙ্কে কর্মীরা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির দুটি কার্যালয়ে পরপর দুই দিন হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর)

2026-11-28T10:52:14+00:00
2026-11-28T10:52:14+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ কেন্দ্রে দুই দফা হামলা, আতঙ্কে কর্মীরা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৫২ এএম 
পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি : সময়ের আলো
পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি : সময়ের আলো
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির দুটি কার্যালয়ে পরপর দুই দিন হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে পবার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এতে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এর আগের দিনও একই ধরনের হামলার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত দুইটার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রে প্রবেশ করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ ও তিন রাউন্ড গুলি ছোড়ে। তিনটি বোমা বিস্ফোরিত হয়। আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে।


এ ঘটনায় একটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা নিয়ে সংশ্লিষ্ট সূত্র ও পুলিশের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, আগের দিনের হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছিল। দায়িত্বে থাকা নিজস্ব লোকবল দুই থেকে চারজনে উন্নীত করা হয়। পাশাপাশি পুলিশকে টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল। এরপরও হামলা ঠেকানো যায়নি।

তিনি বলেন, খবর পেয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে থানায় এফআইআর করা হয়েছিল।


নওহাটা সদর দফতরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিনের ঘটনায় কর্মীরা আতঙ্কিত। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। নিরাপত্তাহীনতার মধ্যে রাতে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন বলেন, প্রথম দিনও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। শনিবারের ঘটনায় বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী  পল্লী বিদ্যুৎ কেন্দ্র  হামলা  আতঙ্কে কর্মীরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: