টেকনাফে ৮ গুলিবিদ্ধ অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে ৮ গুলিবিদ্ধ ও পায়ে আঘাতপ্রাপ্ত বন্যহাতিটি আবারও বন থেকে লোকালয়ে চলে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। পরে বন

2026-11-28T12:30:19+00:00
2026-11-28T12:30:19+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে ৮ গুলিবিদ্ধ অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম 
৮ গুলিবিদ্ধ ও পায়ে আঘাতপ্রাপ্ত বন্যহাতিটি লোকালয়ে। ছবি : সময়ের আলো
৮ গুলিবিদ্ধ ও পায়ে আঘাতপ্রাপ্ত বন্যহাতিটি লোকালয়ে। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে ৮ গুলিবিদ্ধ ও পায়ে আঘাতপ্রাপ্ত বন্যহাতিটি আবারও বন থেকে লোকালয়ে চলে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় লোকজন হাতিটিকে ঘর থেকে বের করে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি ঢুকে পড়ে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে গুলিবিদ্ধ ও আহত বন্যহাতিটি আবারও লোকালয়ে ফিরে আসে। হাতিটি ওই বাড়িতে অবস্থান করলে স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখিয়ে এবং ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন। তবে আঘাতপ্রাপ্ত হাতিটি তার ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছে না। কোনো রকমে ধীরে ধীরে বনের কাছাকাছি চলে যায়। এ সময় বন বিভাগ ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা চালান। তবে এখনো হাতিটি পুরোপুরি বনে প্রবেশ করেনি। ঘুরেফিরে বনের কাছাকাছি অবস্থান করছে। হাতিটিকে দেখতে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় করছেন।


শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আঘাতপ্রাপ্ত হাতিটি পুনরায় লোকালয়ে চলে আসায় আমরা তাকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সে সময় তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে হাতিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   টেকনাফ  গুলিবিদ্ধ  অসুস্থ  বন্য হাতি  লোকালয়  কক্সবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: