মৌলভীবাজারে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চলছে ভোট গ্রহণ

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২৩০টি

2026-11-28T12:06:09+00:00
2026-11-28T12:08:05+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
১৩৫টি বাগানে ভোটার প্রায় ৬০ হাজার
মৌলভীবাজারে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চলছে ভোট গ্রহণ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ১২:০৮ পিএম
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে মৌলভীবাজার জেলার ১৩৫টি চা-বাগানে ভোট দিচ্ছেন প্রায় ৬০ হাজার ৪৮২ জন শ্রমিক। দেশের পাঁচ জেলা—মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটির ২০টি উপজেলার মোট ২৩০টি চা-বাগানে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৫টি ভোটকেন্দ্র রয়েছে মৌলভীবাজারে।

সারা দেশে প্রায় ১ লাখ ৫৩ হাজার নিবন্ধিত চা-শ্রমিক এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনের মাধ্যমে তিন স্তরে প্রতিনিধি বেছে নিচ্ছেন চা-শ্রমিকরা। এগুলো হলো কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, নিজ নিজ ভ্যালি নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটি।


নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ টিম।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। তবে ২০১৮ সালের ২৪ জুনের পর নানা জটিলতায় আর নির্বাচন হয়নি। দীর্ঘ আট বছর পর নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নিজেদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার, দাবি-দাওয়া ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   মৌলভীবাজার  চা-শ্রমিক ইউনিয়ন  নির্বাচন  বাগান  ভোটার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: