ঢাবির চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু

ঢাবি প্রতিনিধি

জাতীয়

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে এ বছর ‘বৈশাখী শোভাযাত্রা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে।মঙ্গলবার (১৪

2026-04-14T09:29:53+00:00
2026-04-14T09:29:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাবির চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:২৯ এএম 
চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু। ছবি : সময়ের আলো
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে এ বছর ‘বৈশাখী শোভাযাত্রা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় চারুকলা অনুষদের তিন নাম্বার গেইট থেকে জাতীয় সংগীততে মধ্য দিয়ে এই শোভাযাত্রাটি শুরু হয়।

পরবর্তীতে শাহবাগ থানার সামনে গিয়ে ইউ-টার্ন নিয়ে সেখান থেকে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শোভাযাত্রা শেষ হবে ।

আরও পড়ুন
বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী  অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, চারুকলা অনুষদের ডিন সহ অন্যান্যরা‌। 

এবারের শোভাযাত্রায় পাঁচটি মোটিফ রয়েছে। তাহলো -মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। লোকজ প্রতীকের ধারায় এগুলো শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার বহুমাত্রিক তাৎপর্য বহন করে। প্রতিটি মোটিফেই প্রতিফলিত হবে বাংলার লোক-ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার গভীর অনুষঙ্গ। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্র শিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, এসো হে বৈশাখ এবং দেশাত্মবোধক সংগীত শোভাযাত্রার আবহকে আরও উদ্দীপনাময়, প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তুলে। শোভাযাত্রায় ২শ’ জন শিক্ষার্থী বাংলাদেশের পতাকা বহন করেন।

এএডি/

  বিষয়:   বর্ণিল  আয়োজন  বৈশাখী শোভাযাত্রা  শুরু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: