নভেম্বর-ডিসেম্বরে বসবে আইএলটি২০’র আসর

সময়ের আলো ডেস্ক

খেলা

সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ আইএলটি২০’র পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর এবং চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরে

2026-04-14T10:04:34+00:00
2026-04-14T10:04:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নভেম্বর-ডিসেম্বরে বসবে আইএলটি২০’র আসর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম 
নভেম্বর-ডিসেম্বরে বসবে আইএলটি২০’র আসর। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ আইএলটি২০’র পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর এবং চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি লিগ পর্বে এবং ৪টি প্লে-অফ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অঞ্চলের তিনটি প্রধান ক্রিকেট ভেন্যু দুবাই, আবুধাবি এবং শারজাহতে। আগের চার আসরের মতো এবারও ফাইনাল ম্যাচটি দুবাইতেই অনুষ্ঠিত হবে।

গত আসরের আগে লিগের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। আগে এটি জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলেও পরে ডিসেম্বর-জানুয়ারিতে সরানো হয়। এবার আরও এগিয়ে এনে নভেম্বর-ডিসেম্বরে আয়োজন করা হচ্ছে। মূলত একই সময়ে অনুষ্ঠিত অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ, যেমন এসএ২০’র সঙ্গে সময়সূচির সংঘর্ষ এড়াতে (যেটি আগামী বছর ১০ জানুয়ারির পর শুরু হওয়ার কথা) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইএলটি২০'র প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এক বিবৃতিতে বলেন, ‘চতুর্থ আসরের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। সম্প্রচার সংখ্যা, দর্শকদের আগ্রহ এবং বিশ্বসেরা টি-টোয়েন্টি তারকাদের অংশগ্রহণ টুর্নামেন্টটিকে আরও সমৃদ্ধ করেছে।’
আরও পড়ুন

তিনি আরও জানান, ডিপি ওয়ার্ল্ড আইএলটি২০’র অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং সৌদি আরব ক্রিকেট ফেডারেশন ও কুয়েত ক্রিকেটের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলছে। এই বছরও এই দুই দেশে উন্নয়নমূলক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা হবে।

চতুর্থ আসরের মতো এবারও ছয়টি দল-ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স, গালফ জায়ান্টস, এমআই এমিরেটস, দুবাই ক্যাপিটালস, শারজাহ ওয়ারিয়র্স এবং আবুধাবি নাইট রাইডার্স তাদের স্কোয়াড চূড়ান্ত করতে নিলামে অংশ নেবে।

উল্লেখ্য, ডেজার্ট ভাইপার্স ছাড়াও গালফ জায়ান্টস, এমআই এমিরেটস এবং দুবাই ক্যাপিটালস এই টুর্নামেন্টে এর আগে চ্যাম্পিয়ন হয়েছে।

এএডি/ 


  বিষয়:   নভেম্বর  ডিসেম্বর  আইএলটি২০  আসর 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: