নববর্ষের আনন্দে সামিল বিদেশি কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলা নববর্ষের উৎসবমুখর আবহে এবার আরও বৈচিত্র্য যোগ করেছেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেশের প্রধান সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ

2026-04-14T11:22:16+00:00
2026-04-14T11:22:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নববর্ষের আনন্দে সামিল বিদেশি কূটনীতিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:২২ এএম 
নববর্ষে বিদেশি কূটনীতিকরা। ছবি : সংগৃহীত
বাংলা নববর্ষের উৎসবমুখর আবহে এবার আরও বৈচিত্র্য যোগ করেছেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেশের প্রধান সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে অংশ নিয়ে তারা মিশে গেছেন বাঙালির রঙ, সুর আর ঐতিহ্যের ভিড়ে।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন একাধিক বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনার। দেশীয় পোশাকে সজ্জিত হয়ে তারা শুধু দর্শক হিসেবেই নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে যোগ দেন উৎসবে।

ঢাকায় নিযুক্ত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়ে সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানান। উৎসবের আনন্দ ও বাঙালি সংস্কৃতির উচ্ছ্বাসে তিনি নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেন।
আরও পড়ুন

ড. রুডিগার লোটজ নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বাংলা ভাষায় সবাইকে নতুন বছরের শুভকামনা জানান, যা কূটনৈতিক মহলে ভিন্নমাত্রা যোগ করে।

অন্যদিকে সারাহ কুক বলেন, বাংলাদেশে এটি তার অন্যতম প্রিয় উৎসব। তার মতে, বৈশাখের রঙ, মোটিফ এবং সাংস্কৃতিক উপস্থাপন বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরে এবং মানুষের মধ্যে ঐক্য ও আনন্দ ছড়িয়ে দেয়। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাজ্যের মতোই বাংলাদেশেও শিল্প ও সৃজনশীলতা সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, নববর্ষের এই আয়োজন নতুন সূচনা, সংস্কৃতি ও আশার প্রতীক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের বন্ধুত্ব আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এএডি/


  বিষয়:   নববর্ষ  আনন্দ  সামিল  বিদেশি  কূটনীতিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: