বৈশাখে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলা নববর্ষ উদযাপনের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এক দিনের জন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে একই সময়ে বাংলাদেশ-ভারত

2026-04-14T13:11:45+00:00
2026-04-14T13:11:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বৈশাখে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:১১ পিএম 
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ছবি : সংগৃহীত
বাংলা নববর্ষ উদযাপনের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এক দিনের জন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে একই সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে যাত্রী চলাচল স্বাভাবিকভাবে চালু রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

সংশ্লিষ্টরা জানান, উভয় দেশের ব্যবসায়ী ও আমদানিকারকদের সম্মতিতেই নববর্ষের দিনটি উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন

অন্যদিকে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান নিশ্চিত করেছেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটেনি। ইমিগ্রেশন চেকপোস্ট যথারীতি খোলা রয়েছে এবং দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।

সংশ্লিষ্টদের মতে, নববর্ষ উপলক্ষে সীমিত পরিসরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সীমান্তের মানবিক ও যাত্রীসেবা কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে, যাতে সাধারণ যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি না হয়।

এএডি/


  বিষয়:   বৈশাখ  ভোমরা  স্থলবন্দর  আমদানি  রপ্তানি  বন্ধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: