ওয়ানডে-টি২০ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

সময়ের আলো ডেস্ক

খেলা

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৬ সদস্যের এই সফরকারী দলকে ঘিরে

2026-04-14T13:30:24+00:00
2026-04-14T13:30:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ওয়ানডে-টি২০ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:৩০ পিএম 
ঢাকায় নিউজিল্যান্ড দল। ছবি : বিসিবি
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৬ সদস্যের এই সফরকারী দলকে ঘিরে ঢাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (১৩ এপ্রিল) আলাদা একটি ফ্লাইটে তিনজন ক্রিকেটার ঢাকায় আসেন।

তারা শ্রীলঙ্কায় চলমান ‘এ’ দলের সিরিজ শেষে সরাসরি বাংলাদেশে পা রাখেন। এরপর রাত ১১টার দিকে মূল স্কোয়াড ও সাপোর্ট স্টাফদের নিয়ে আরেকটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পুরো দলটি একটি সিঙ্গাপুরভিত্তিক এয়ারলাইন্সে যাত্রা করে বাংলাদেশে আসে।
আরও পড়ুন

বিমানবন্দরে নামার পরপরই কঠোর নিরাপত্তার মধ্যে দলটিকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ এপ্রিল চট্টগ্রামে মাঠে গড়াবে।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি পর্ব শুরু হবে। মিরপুরেই ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ও তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচটি ২ মে আবারও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে আসন্ন এই সফরকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে দুই দলই সাদা বলের দুই ফরম্যাটে লড়াইয়ে নামবে শিরোপার লক্ষ্যে।

এএডি/


  বিষয়:   ওয়ানডে  টি২০  খেলা  ঢাকা  নিউজিল্যান্ড  দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: