রমনা পার্কে নববর্ষের বর্ণিল আয়োজন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পহেলা বৈশাখকে ঘিরে মানুষের ঢল নেমেছে রমনা পার্কে। সকাল গড়াতেই দুপুরের দিকে পার্কজুড়ে জমে ওঠে উৎসবের প্রাণচাঞ্চল্য, যেখানে নানা বয়সী

2026-04-14T14:29:56+00:00
2026-04-14T14:29:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রমনা পার্কে নববর্ষের বর্ণিল আয়োজন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:২৯ পিএম 
রমনা পার্কে নববর্ষের বর্ণিল আয়োজন। ছবি : সংগৃহীত
পহেলা বৈশাখকে ঘিরে মানুষের ঢল নেমেছে রমনা পার্কে। সকাল গড়াতেই দুপুরের দিকে পার্কজুড়ে জমে ওঠে উৎসবের প্রাণচাঞ্চল্য, যেখানে নানা বয়সী মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক মিলনমেলার আবহ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), পরিবাগ তরুণ সংঘ ও দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে মঞ্চে পরিবেশিত হচ্ছে নানা আয়োজন। প্রচণ্ড গরম উপেক্ষা করেও দর্শনার্থীদের উৎসাহে ভাটা পড়েনি।

নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। কাকরাইল মসজিদ ও শাহবাগ টেনিস কমপ্লেক্স সংলগ্ন প্রবেশপথ দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে এবং সেখানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চলছে। পাশাপাশি টহলে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, এমনকি অশ্বারোহী দলও নজরদারিতে রয়েছে।
আরও পড়ুন

পার্কের জারুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পীদের পরিবেশনা দর্শকদের দৃষ্টি কাড়ে। পাশাপাশি অভিজ্ঞ শিল্পীরাও গান পরিবেশন করে উৎসবে যোগ করেছেন ভিন্ন মাত্রা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, নববর্ষ শুধু উৎসব নয়, এটি ঐক্যের বার্তা বহন করে। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

উৎসবের আমেজে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ছবি তুলছেন, কেউবা গাছের ছায়ায় বসে সময় কাটাচ্ছেন। পার্কজুড়ে দেখা গেছে হকারদেরও সরব উপস্থিতি- খেলনা ও খাবারের পসরা নিয়ে বসেছেন তারা। বিক্রিও হচ্ছে ভালো।

পরিবার নিয়ে আসা ফরিদ উদ্দিন মোহাম্মদ জানান, ‘বৈশাখ শুধু উৎসব নয়, পরিবারকে একত্রে পাওয়ারও উপলক্ষ।’

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন্দিনী বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব, যা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলিয়ে সবাইকে এক কাতারে দাঁড় করায়।’

এএডি/


  বিষয়:   রমনা  পার্ক  নববর্ষ  বর্ণিল  আয়োজন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: