মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পার হল চীনা জাহাজ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন সামরিক অবরোধের মধ্যেই মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা তেলবাহী জাহাজ, যা নতুন করে ভূরাজনৈতিক

2026-04-14T14:52:27+00:00
2026-04-14T14:52:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পার হল চীনা জাহাজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৫২ পিএম 
মার্কিন অবরোধ হরমুজ প্রণালিতে। ছবি : বিবিসি
মার্কিন সামরিক অবরোধের মধ্যেই মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা তেলবাহী জাহাজ, যা নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

আন্তর্জাতিক শিপিং ডেটা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ‘রিচ স্টারি’ নামের ট্যাংকারটি পারস্য উপসাগর থেকে বের হয়ে সফলভাবে প্রণালিটি অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধ শুরুর পর এটিই প্রথম জাহাজ, যা এ পথ ব্যবহার করল।

জাহাজটি এমন একটি কোম্পানির মালিকানাধীন, যার ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি ইরানের সঙ্গে জ্বালানি বাণিজ্যে জড়িত। তবুও সেই নিষেধাজ্ঞা ও সামরিক নজরদারি উপেক্ষা করেই জাহাজটি চলাচল করেছে বলে জানা গেছে।
আরও পড়ুন

তথ্যমতে, মাঝারি আকারের এই ট্যাংকারটি প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল বহন করছিল, যা সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে লোড করা হয়। জাহাজটিতে চীনা ক্রুর উপস্থিতিও নিশ্চিত হয়েছে।

এদিকে আরেকটি ট্যাংকার ‘মুরলিকৃষাণ’ও একই রুটে অগ্রসর হচ্ছে বলে তথ্য মিলেছে, যা আগামী কয়েক দিনের মধ্যে জ্বালানি তেল পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনী অবরোধ কার্যকর করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানি উপকূলীয় অঞ্চলে প্রবেশ ও প্রস্থানকারী সব ধরনের জাহাজের ওপর এই বিধিনিষেধ প্রযোজ্য হবে।

এএডি/
  বিষয়:   মার্কিন  অবরোধ  হরমুজ  প্রণালি  চীন  জাহাজ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: