প্রধানমন্ত্রীর গাড়ি থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ করেই রাজনৈতিক কর্মসূচির রূপ নেয় প্রধানমন্ত্রীর গাড়িবহরের চলাচল।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান বাংলাদেশ

2026-04-14T15:02:03+00:00
2026-04-14T15:48:26+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
প্রধানমন্ত্রীর গাড়ি থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ৩:৪৮ পিএম
প্রধানমন্ত্রীর গাড়ি থামিয়ে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে হঠাৎ করেই রাজনৈতিক কর্মসূচির রূপ নেয় প্রধানমন্ত্রীর গাড়িবহরের চলাচল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা।

Advertisement
জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে একটি কৃষিভিত্তিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। পথে টঙ্গীর বিআরটি উড়াল সড়কের স্টেশন রোড এলাকায় পৌঁছালে আগে থেকেই সেখানে জড়ো হওয়া বিএনপি সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কের দুই পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। গাড়িবহরটি ওই এলাকায় পৌঁছালে তারা সাময়িকভাবে এর গতি থামিয়ে দাবি জানান- দলীয় নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তি দিতে হবে।
আরও পড়ুন

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং গাড়িবহরটি গন্তব্যের দিকে এগিয়ে যায়।

নুরুল ইসলাম সরকারের পরিবারের পক্ষ থেকেও তার মুক্তির দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। তার ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, তার বাবা নির্দোষ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে সংঘটিত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। পরবর্তীতে আদালতের রায়ে তার মৃত্যুদণ্ড হলেও আপিলে সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়। বর্তমানে মামলাটি সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

এএডি/
  বিষয়:   প্রধানমন্ত্রী  গাড়ি  বিএনপি  নেতা  মুক্তি  দাবি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: