দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মহাসড়কে চলমান অব্যবস্থাপনা ও নিরাপত্তার দুর্বলতাই বারবার প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির

2026-04-14T15:32:53+00:00
2026-04-14T15:32:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:৩২ পিএম 
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
মহাসড়কে চলমান অব্যবস্থাপনা ও নিরাপত্তার দুর্বলতাই বারবার প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় দেওয়া এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, রাত ৩টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৬ জন আহত হয়েছেন- যা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি বলেন, এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিনিয়ত দেশের সড়ক ব্যবস্থাপনার দুর্বল চিত্রই তুলে ধরছে।
আরও পড়ুন

তার মতে, বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি মিলেই এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

তিনি আরও বলেন, দেশের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং মহাসড়কে কার্যকর নজরদারি বাড়ানো জরুরি।

বিবৃতিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

এএডি/


  বিষয়:   দাউদকান্দি  সড়ক  দুর্ঘটনা  নিহত  ঘটনা  জামায়াত  আমির  শোক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: