পহেলা বৈশাখেও তেলের জন্য পাম্পে দীর্ঘ অপেক্ষা, ম্লান উৎসবের আনন্দ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। কিন্তু সেই উৎসবের দিনেও রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য চালকদের দীর্ঘ লাইনদেখা গেছে। তেল

2026-04-14T18:32:37+00:00
2026-04-14T18:32:37+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
পহেলা বৈশাখেও তেলের জন্য পাম্পে দীর্ঘ অপেক্ষা, ম্লান উৎসবের আনন্দ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:৩২ পিএম 
রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য দেখা গেছে চালকদের দীর্ঘ লাইন। ছবি : সংগৃহীত
পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। কিন্তু সেই উৎসবের দিনেও রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সরজমিনে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, নববর্ষের আনন্দকে পাশ কাটিয়ে অনেকেই গভীর রাত থেকেই পাম্পের সামনে অপেক্ষা করছেন। কেউ আবার ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন।

চালকরা বলছেন, জীবনের বাস্তবতায় বাধ্য হয়েই এই ভোগান্তি মেনে নিতে হচ্ছে। সামাদ নামে এক বাইক চালক বলেন, উৎসবের দিনে সবাই আনন্দ করছে। আর আমরা তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আনন্দটাই মাটি।

এদিকে, দীর্ঘ সময় অপেক্ষার পর সাধারণভাবে মোটরসাইকেলে ৫ লিটার করে তেল দেওয়া হলেও, ফুয়েল পাসধারীরা সর্বোচ্চ ১০ লিটার পর্যন্ত পাচ্ছেন।


তবে তেল পাওয়ার পর অনেকের মধ্যেই স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে। পাম্প সংশ্লিষ্টরা জানান, অনেক ক্ষেত্রে বাইকে পর্যাপ্ত তেল থাকার পরও অনেকে অতিরিক্ত তেল নিতে আসছেন।

অন্যদিকে প্রাইভেটকার, এসইউভি ও মাইক্রোবাস চালকরা পাম্পে এসে ১০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল পাচ্ছেন। মিটার অপারেটররা বলছেন, খোলা ফিলিং স্টেশনগুলোতে তেলের কোনো সংকট নেই, তবে নির্ধারিত সীমার মধ্যেই সরবরাহ দেওয়া হচ্ছে।

এদিকে শৃঙ্খলা ভেঙে পাম্পে প্রবেশ করলে কাউকে তেল দেওয়া হচ্ছে না; এমন কড়াকড়িও লক্ষ্য করা গেছে বিভিন্ন পাম্পে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পহেলা বৈশাখ  তেল  পাম্প  উৎসব  আনন্দ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: