পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল নেক্সটজেন ইন্টারন্যাশনাল কোডিং এন্ড ইঞ্জিনিয়ারিং স্কুল

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান নেক্সটজেন ইন্টারন্যাশনাল কোডিং এন্ড ইঞ্জিনিয়ারিং (নাইস) স্কুল

2026-04-14T15:59:43+00:00
2026-04-14T15:59:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল নেক্সটজেন ইন্টারন্যাশনাল কোডিং এন্ড ইঞ্জিনিয়ারিং স্কুল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:৫৯ পিএম 
নেক্সটজেন ইন্টারন্যাশনাল কোডিং এন্ড ইঞ্জিনিয়ারিং স্কুল। ছবি : সংগৃহীত
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান নেক্সটজেন ইন্টারন্যাশনাল কোডিং এন্ড ইঞ্জিনিয়ারিং (নাইস) স্কুল এন্ড কলেজ।

নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, বাংলা নববর্ষ শুধু একটি ক্যালেন্ডার পরিবর্তনের দিন নয়; এটি বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি, যা মানুষের জীবনে নতুন উদ্দীপনা, আশা ও প্রেরণা যোগ করে।

বার্তায় বলা হয়, বিশ্বের বুকে বাংলাদেশি পরিচয় আমাদের গর্ব। মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতেই আমাদের জাতিসত্তা গড়ে উঠেছে। পহেলা বৈশাখের উৎসব সেই সাংস্কৃতিক চেতনা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একই স্রোতে যুক্ত করে।
আরও পড়ুন

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নাইসের সম্মানিত চেয়ারম্যান খন্দকার সাব্বির মোহাম্মদ কবীর। তিনি বলেন, পহেলা বৈশাখ কেবল উৎসব নয়, এটি একটি সার্বজনীন মিলনমেলা- যেখানে সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দে শামিল হয়।

তিনি আরও উল্লেখ করেন, নববর্ষ মানুষের জীবনে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসে। এই দিনে তিনি দেশবাসীর কল্যাণ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, পহেলা বৈশাখের আলোয় সমাজ থেকে সকল অন্ধকার ও অস্থিরতা দূর হয়ে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠিত হবে। সবশেষে তিনি সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এএডি/
  বিষয়:   পহেলা বৈশাখ  শুভেচ্ছা  নেক্সটজেন  ইন্টারন্যাশনাল  কোডিং  ইঞ্জিনিয়ারিং  স্কুল 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: