গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরাইলি বাহিনীর নতুন করে চালানো সিরিজ হামলায় গাজা উপত্যকায় শিশুসহ অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ

2026-04-15T02:37:44+00:00
2026-04-15T02:37:44+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:৩৭ এএম 
শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা। ছবি: সংগৃহীত
ইসরাইলি বাহিনীর নতুন করে চালানো সিরিজ হামলায় গাজা উপত্যকায় শিশুসহ অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আল-শাতি শরণার্থী শিবিরসহ গাজার বিভিন্ন স্থানে এই প্রাণঘাতী হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’।


জানা যায়, গাজা সিটির আল-নাফাক সড়কে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে শেল নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী। এতে একটি শিশুসহ ৪ জন নিহত হন। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আলাদা এক বোমা হামলায় আরও এক ফিলিস্তিনি প্রাণ হারান।

প্রতিবেদনে বলা হয়, তথাকথিত যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরাইল তা লঙ্ঘন করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় সাধারণ মানুষের ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে এই অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
  বিষয়:   ইসরাইল  সিরিজ  হামলা  গাজা  উপত্যকা  ফিলিস্তিন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: