দ্বিতীয় দফার আলোচনাতেও জেডি ভ্যান্সেই আস্থা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসন এবং সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় নেতৃত্ব দিতে যাচ্ছেন মার্কিন ভাইস

2026-04-15T05:56:07+00:00
2026-04-15T06:28:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দ্বিতীয় দফার আলোচনাতেও জেডি ভ্যান্সেই আস্থা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ এএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৬:২৮ এএম
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসন এবং সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় নেতৃত্ব দিতে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই সরাসরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সিএনএন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন। যুদ্ধ শুরুর আগ থেকেই এই তিনজন কূটনৈতিক সমাধানের প্রচেষ্টায় যুক্ত রয়েছেন।

জানা গেছে, যুদ্ধের একটি ‘সম্মানজনক প্রস্থান’ বা ডিপ্লোম্যাটিক অফ-র‍্যাম্প খুঁজে বের করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন এই তিন শীর্ষ উপদেষ্টার ওপর পূর্ণ আস্থা রেখেছে।

এদিকে গত শনিবার টানা ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর থেকে ভ্যান্স, উইটকফ ও কুশনার ইরানি প্রতিনিধি এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।


মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে বড় ধরনের কিছু ঘটতে পারে।

তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ আলোচনার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ হয়নি। দুই পক্ষই চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও বৈঠকের রূপরেখা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  মার্কিন  ভাইস  প্রেসিডেন্ট  জেডি  ভ্যান্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: