বিশ্ব ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন এক চিত্র তুলে ধরেছে হেনলে & পার্টসনার্সের সর্বশেষ পাসপোর্ট সূচক। সাম্প্রতিক এই তালিকায় দেখা গেছে, বাংলাদেশের পাসপোর্টের অবস্থান কিছুটা পিছিয়ে এখন ৯৫তম- যা আগের সূচকে ছিল ৯৩তম।
তবে র্যাংকিং কিছুটা কমলেও ভ্রমণপ্রেমীদের জন্য আশার খবর হলো- বাংলাদেশি নাগরিকরা এখনো ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই বা সহজ প্রক্রিয়ায় প্রবেশের সুযোগ পাচ্ছেন।
নতুন তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোকে ভ্রমণপ্রেমীদের দৃষ্টিকোণ থেকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়-দ্বীপ ও পর্যটন গন্তব্যবার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরোস দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, ফিজি, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নিউই, সামোয়া, সেশেলস, টুভ্যালু, ভানুয়াতু।
এশিয়ার কাছাকাছি গন্তব্যভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তিমুর-লেস্তে।
আফ্রিকার দেশসমূহবুরুন্ডি, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিয়েরা লিওন, গাম্বিয়া।
ক্যারিবীয় ও অন্যান্য অঞ্চলডমিনিকা, সেইন্ট কিটস ও নেভিস, সেইন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো।
সব দেশেই পুরোপুরি ভিসামুক্ত প্রবেশ নয়। কিছু দেশে- পৌঁছানোর পর বিমানবন্দরে ভিসা (ভিসা অন অ্যারাইভাল) অথবা আগেই অনলাইনে ই-ভিসা নিতে হয়। তবুও প্রচলিত দূতাবাসভিত্তিক জটিল প্রক্রিয়ার তুলনায় এগুলো অনেক সহজ।
আরও পড়ুন
বৈশ্বিক অবস্থানে কারা শীর্ষে?এই সূচকে আগের মতোই শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।
দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।
তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।
চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছে ইউরোপের শক্তিশালী দেশগুলো- বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড।
পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল।
ষষ্ঠ স্থানে আছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড এবং যুক্তরাজ্য।
এই সূচকটি মূলত একটি দেশের আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক শক্তি এবং কূটনৈতিক অবস্থানের প্রতিফলন। বাংলাদেশের অবস্থান কিছুটা কমলেও, ৩৬টি দেশে সহজ ভ্রমণের সুযোগ এখনও বৈশ্বিক চলাচলে একটি গুরুত্বপূর্ণ জানালা খুলে রাখছে।
এএডি/