৮টি তেলবাহী জাহাজ ফেরত পাঠাল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান-সংশ্লিষ্ট অন্তত আটটি তেলবাহী জাহাজকে গতিরোধ করে ফিরে

2026-04-15T12:08:56+00:00
2026-04-15T12:08:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
৮টি তেলবাহী জাহাজ ফেরত পাঠাল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:০৮ পিএম 
তেলবাহী জাহাজ ফেরত পাঠাল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান-সংশ্লিষ্ট অন্তত আটটি তেলবাহী জাহাজকে গতিরোধ করে ফিরে যেতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

গত সোমবার থেকে শুরু হওয়া নজরদারি ও অবরোধ অভিযানের অংশ হিসেবে ইরানের বন্দর থেকে বের হওয়া এবং প্রবেশের চেষ্টা করা ট্যাংকারগুলোকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিটি ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা রেডিওর মাধ্যমে সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের সরাসরি নির্দেশ দেওয়া হয় নির্ধারিত পথ পরিবর্তন করে ফিরে যেতে।
আরও পড়ুন

অবাক করার বিষয় হলো, নৌবাহিনীর নির্দেশ পাওয়ার পর সবগুলো তেলবাহী জাহাজই তা মেনে নেয় এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই ফিরে যায়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই আটটি জাহাজের কোনোটি থেকেই জোরপূর্বক ওঠানামা বা তল্লাশির প্রয়োজন হয়নি। নির্দেশ মেনে নেওয়ায় পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত থাকে, যদিও পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে এমন ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।

এএডি/


  বিষয়:   তেলবাহী  জাহাজ  ফেরত  যুক্তরাষ্ট্র  নৌবাহিনী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: