৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপের বেশিরভাগ দেশে যখন অভিবাসন নীতি আরও কঠোর করা হচ্ছে, ঠিক সেই সময়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে স্পেন। দেশটির সরকার প্রায়

2026-04-15T12:17:39+00:00
2026-04-15T12:17:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:১৭ পিএম 
অভিবাসীদের বৈধতা দিচ্ছে স্পেন। ছবি : সংগৃহীত
ইউরোপের বেশিরভাগ দেশে যখন অভিবাসন নীতি আরও কঠোর করা হচ্ছে, ঠিক সেই সময়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে স্পেন। দেশটির সরকার প্রায় ৫ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার একটি বিশেষ নীতি অনুমোদন করেছে। এই সিদ্ধান্তে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে স্পেনে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশির মধ্যে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন জোট সরকার এই বিশেষ ডিক্রির অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করা অভিবাসীরা ধীরে ধীরে শ্রমবাজার ও সামাজিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

এই উদ্যোগকে অনেকেই স্পেনের অভিবাসন নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন।

বার্সেলোনা, মাদ্রিদসহ বিভিন্ন শহরে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে আনন্দ ও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকা বহু বাংলাদেশি এখন বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন

স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতারা জানিয়েছেন, এই পদক্ষেপ শুধু অভিবাসীদের জীবনমানই উন্নত করবে না, বরং স্পেনের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আবেদনকারীদের ন্যূনতম পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং পরিষ্কার অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে এপ্রিলের ১৬ তারিখ থেকে এবং চলবে জুনের শেষ পর্যন্ত।

প্রাথমিকভাবে এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে। অনুমোদন পাওয়া অভিবাসীরা কাজের অনুমতি, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

স্পেন সরকার বলছে, দেশটির জনসংখ্যার বয়স বৃদ্ধি এবং শ্রমঘাটতি পূরণে এই অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।

সরকার আরও বলছে, অতীতে স্পেনের নাগরিকদের বিদেশে কর্মসংস্থানের ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে কাজ করেছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির বিরোধী দল পিপলস পার্টি। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারে এবং সীমান্তে নতুন চাপ তৈরি করবে। অন্যদিকে ক্যাথলিক চার্চসহ কিছু সামাজিক ও মানবিক সংগঠন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এএডি/


  বিষয়:   লাখ  অভিবাসী  বৈধতা  স্পেন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: