বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করা একটি আন্তর্জাতিক ফ্লাইটে সহযাত্রী নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয়

2026-04-15T13:32:26+00:00
2026-04-15T13:32:26+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:৩২ পিএম 
বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণ। ছবি : সংগৃহীত
সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করা একটি আন্তর্জাতিক ফ্লাইটে সহযাত্রী নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।

ঘটনাটি ঘটে সোমবার (১৩ এপ্রিল) স্কুট এয়ারলাইন্সের সিঙ্গাপুর-পার্থ রুটের একটি ফ্লাইটে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত যাত্রী সুধীর কুমার চৌহান তার পাশের আসনে বসা এক নারী যাত্রীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান। পরে তাৎক্ষণিকভাবে তাকে নিরাপদে অন্য একটি আসনে স্থানান্তর করা হয়। ঘটনার পর বিমান কর্তৃপক্ষ অভিযুক্ত যাত্রীর ওপর নজরদারি জোরদার করে এবং পুরো ফ্লাইটে তাকে পর্যবেক্ষণে রাখা হয়।
আরও পড়ুন

বিমান অবতরণের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট যাত্রীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ‘সম্মতিহীন যৌন আচরণ’ এবং একাধিক ‘অনুপযুক্ত ও আপত্তিকর আচরণ’-এর অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কর্মকর্তা পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার। বিমানের ভেতরে এমন সংবেদনশীল পরিস্থিতিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত আচরণ দ্রুত রিপোর্ট করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিমান বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ সহ্য করা হবে না এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এএডি/
  বিষয়:   বিমান  পাশ  সিট  বসা  যাত্রী  ধর্ষণ  অভিযোগ  ভারতীয়  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: