‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জনগণকে আধুনিক স্বাস্থ্যসেবার আওতায় আনতে সরকার ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ১৮০ দিনের

2026-04-15T13:39:26+00:00
2026-04-15T13:39:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:৩৯ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
জনগণকে আধুনিক স্বাস্থ্যসেবার আওতায় আনতে সরকার ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ১৮০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালুর প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এসব তথ্য জানান। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী জানান, দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ১৬ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচি ২০২৬ সালের জুন পর্যন্ত চলবে।

এই সময়ে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় মিলিয়ে প্রায় ১,২০৪ কিলোমিটার খাল খনন করা হবে। পাশাপাশি কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির মাধ্যমে আরও ১,৫০০ কিলোমিটার খাল সংস্কার করা হবে। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে মোট ২০,০০০ কিলোমিটার খাল ও নদী পুনঃখনন করা।
আরও পড়ুন

পরিবেশ রক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন করা হয়েছে, যা বর্ষা মৌসুমে রোপণ করা হবে।

স্থানীয় সরকার ও এনজিওগুলোর সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। প্রাথমিক পর্যায়ে ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের কার্যক্রম চলছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

দেশের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১৮০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনাও রয়েছে। এতে ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উপকৃত হবে।

দেশব্যাপী খেলার মাঠ উন্নয়ন ও নতুন মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে, যেখানে প্রাথমিকভাবে ৫০০ জনকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টার কার্যকর করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা ‘পেপাল’ চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

বিদেশে উচ্চশিক্ষায় গমনকারী শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে রুফটপ সোলার প্রকল্পের মাধ্যমে জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। এছাড়া সরকারি পর্যায়ে নতুন করে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

এএডি/


  বিষয়:   ই হেলথ  কার্ড  দেওয়া  উদ্যোগ  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: