ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ হাজার লিটার তেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সেনবাগে ইমতিয়াজ ভুঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

2026-04-15T14:05:05+00:00
2026-04-15T14:05:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ হাজার লিটার তেল জব্দ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:০৫ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ২:০৫ পিএম
ব্যবসায়ীর বাড়িতে অভিযান। ছবি : সময়ের আলো
নোয়াখালীর সেনবাগে ইমতিয়াজ ভুঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।


অভিযান সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী ইমতিয়াজ ভুঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ড্রামে সংরক্ষিত ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, জব্দ করা তেলগুলো পরবর্তীতে মাইকিং করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ব্যবসায়ী  তেল জব্দ  জরিমানা  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: