ধান কেটে ব্যতিক্রমী পহেলা বৈশাখ উদযাপন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ধান কাটা উৎসব। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের খামা

2026-04-15T14:18:12+00:00
2026-04-15T14:18:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধান কেটে ব্যতিক্রমী পহেলা বৈশাখ উদযাপন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:১৮ পিএম 
ঐতিহ্যবাহী ধান কাটা উৎসব। ছবি : সময়ের আলো
পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ধান কাটা উৎসব। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের খামা এলাকায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। 

গ্রামীণ জনপদের প্রাণবন্ত এই আয়োজন যেন নতুন বছরের সূচনাকে আরও আনন্দমুখর করে তুলেছে। 

এতে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, মো. এরফান উদ্দিন, এমদাদুল হক বুলু, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল। 


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজিত ধান কাটা উৎসবে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ১০ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। মাঠ খুবই ভালো অবস্থায় রয়েছে। যে ফলন এসেছে তাতে কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ধান কাটা  পহেলা বৈশাখ  কিশোরগঞ্জ  পাকুন্দিয়া  অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: