ইরানকে নতুন দুই শর্ত দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের ব্যর্থ বৈঠকের পর আবারও দুই দেশ আলোচনায় বসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে

2026-04-15T15:30:16+00:00
2026-04-15T19:04:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে নতুন দুই শর্ত দিলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৩০ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৭:০৪ পিএম
ওয়াশিংটন তেহরানের সামনে দুটি শর্ত দিয়েছে। ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের ব্যর্থ বৈঠকের পর আবারও দুই দেশ আলোচনায় বসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এবারের আলোচনা শুরুর আগে ওয়াশিংটন তেহরানের সামনে দুটি শর্ত দিয়েছে। 

সাম্প্রতিক ইসরায়েলি এক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী দুই দিনের মধ্যেই ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করেন, ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং কিছু পক্ষ সমঝোতায় আগ্রহী।

প্রতিবেদনে দেশটির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র চায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ও বাধাহীনভাবে খুলে দেওয়া হোক। 


ওয়াশিংটন ‘পারস্পরিকতা’ নীতির কথা উল্লেখ করে বলছে, যদি ইরান কোনোভাবে এই জলপথে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

অন্য শর্তে বলা হয়েছে, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের অবশ্যই ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পূর্ণ অনুমোদন থাকতে হবে, যাতে যেকোনো সম্ভাব্য চুক্তি দ্রুত ও সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা যায়। 

তবে এসব শর্ত নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইরান  শর্ত  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: