অদিতা হত্যা মামলার রায় পেছাল

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীতে চাঞ্চল্যকর আলোচিত স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতি (১৪) হত্যা মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২৯ এপ্রিল ধার্য

2026-04-15T15:35:17+00:00
2026-04-15T15:35:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অদিতা হত্যা মামলার রায় পেছাল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ পিএম 
অদিতির সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনি। ফাইল ছবি
নোয়াখালীতে চাঞ্চল্যকর আলোচিত স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতি (১৪) হত্যা মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এই তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের-১ প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী বলেন, বুধবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত থাকলেও এজলাসে বসেই রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেছেন বিচারক। মামলার রায়ের তারিখ পিছিয়ে আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।  

নিহত অদিতি নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। 

অপরদিকে, অভিযুক্ত আব্দুর রহিম রনি (৩২) নোয়াখালী পৌরসভার একই এলাকার খলিল মিয়ার ছেলে ও অদিতির সাবেক গৃহশিক্ষক। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলের দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিলের নিজ বাসা থেকে অদিতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল। যা চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার দিন রাতেই পুলিশের তদন্তের জালে পড়ে অদিতির সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনি গ্রেফতার হন। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।


অদিতির মা রাজিয়া সুলতানা জানান, রনি কিছুদিন অদিতির গৃহশিক্ষক ছিলেন। রনির কাছে অল্প কয়েকদিন পরে অদিতি তার মাকে জানান সে আর রনির কাছে পড়বে না। রনির কাছে প্রাইভেট বন্ধ করে অদিতি অন্যত্র কোচিং শুরু করলে ক্ষুব্ধ হন রনি। ঘটনার দিন অদিতি বাসায় একা থাকার সুযোগে দুপুরে বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন রনি। অদিতি বিষয়টি তার মাকে জানাবে বললে রনি প্রথমে বালিশ চাপা দিয়ে ও পরে নৃশংসভাবে গলা, হাত পায়ের রগ কেটে হত্যা করেন। ঘটনাটিকে ভিন্ন রূপ দিতে আসবাবপত্রসহ পুরো বাসা এলোমেলো করে রাখেন রনি।

রাজিয়া সুলতানা আরও বলেন, আমার মেয়ে হত্যার ন্যায়বিচার চাই। খুনির এমন শাস্তি হোক, যাতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারের সময় রনির শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড়ের দাগ ও তার পোশাকে তাজা রক্তের চিহ্ন পাওয়া যায়, যা ডিএনএ টেস্টে অদিতির বলে শনাক্ত হয়। পরে রনির দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। মামলাটির বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।

সময়ের আলো/জোই



  বিষয়:   নোয়াখালী  স্কুলছাত্রী  অদিতা  হত্যা  মামলা  রায়  পেছাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: