ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে।বুধবারর (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং

2026-04-15T15:53:27+00:00
2026-04-15T15:53:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৫৩ পিএম 
ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ছবি : সংগৃহীত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে। বুধবারর (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা বসতিগুলোতে রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে ২০টি রকেট ছোড়া হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

এছাড়াও এই হামলার কারণে মানারা এবং কিরিয়াত শমোনায় সাইরেন বেজে ওঠে। এদিকে দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।


জানা গেছে, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সিডন জেলার আল-বাবলিয়া শহরে আঘাত হেনেছে। এছাড়াও দক্ষিণ লেবাননের ক্বাইলাহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাদমুস ও আনসারিয়াহতে হওয়া হামলাগুলো ছাড়াও বিনত জেবেইল, মাহমুদিয়া, মাজদাল, ক্বাইলাহ, জিবকিন এবং ইয়াতারেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইসরায়েল  রকেট  হিজবুল্লাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: