লোহিত সাগরসহ ৩ উপসাগর বন্ধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান উপসাগরে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে

2026-04-15T20:05:42+00:00
2026-04-15T20:05:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লোহিত সাগরসহ ৩ উপসাগর বন্ধের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পিএম 
তিন সাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের। ছবি : এনডিটিভি
ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান উপসাগরে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে পারে।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলি আবদোল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের জন্য “নিরাপত্তাহীনতা” সৃষ্টি করে, তবে সেটিকে “যুদ্ধবিরতি লঙ্ঘনের পূর্বাভাস” হিসেবে বিবেচনা করা হবে।


তিনি আরও বলেন, এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিত সাগরে “কোনো ধরনের রপ্তানি বা আমদানি চলতে দেবে না”।

তবে তিনি নির্দিষ্ট করে জানাননি কোন দেশের জাহাজ বা বাণিজ্য এতে প্রভাবিত হতে পারে। উল্লেখিত জলসীমাগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে।

অন্যদিকে, দাবি করা হয়েছে যে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের এই অবরোধ সোমবার থেকে কার্যকর হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজই অবরোধ অতিক্রম করতে পারেনি এবং ওমান উপসাগরে ছয়টি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  লোহিত সাগর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: