শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও বড় ভাইকে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত ছেলেকে মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৯

2026-04-15T20:17:11+00:00
2026-04-15T20:17:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম 
অভিযুক্ত ছেলেকে মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও বড় ভাইকে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত ছেলেকে মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পারিবারিক কলহের জেরে মশিক তার বাবা আকল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে এবং বড় ভাইকে গুরুতর আহত করে পালিয়ে যায়।

এ ঘটনার পরপরই অভিযান শুরু করে র‍্যাব-৯ ও শ্রীমঙ্গল থানা পুলিশ। প্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে কালাপুরের একটি পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও শোক ও আতঙ্ক এখনো কাটেনি। একটি পরিবারের এই নির্মম পরিণতি স্থানীয়দের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।

আরবিএন 



  বিষয়:   মৌলভীবাজার  শ্রীমঙ্গল  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: