শাহ আমানতে দুই দিনে সচল ৩২ ফ্লাইট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে শান্তির সুবাতাস বইতেই সচল হতে শুরু করেছে চট্টগ্রামের আকাশপথ। দীর্ঘদিনের যুদ্ধাবস্থা কাটিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত

2026-04-16T10:12:38+00:00
2026-04-16T10:12:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শাহ আমানতে দুই দিনে সচল ৩২ ফ্লাইট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:১২ এএম 
প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে শান্তির সুবাতাস বইতেই সচল হতে শুরু করেছে চট্টগ্রামের আকাশপথ। দীর্ঘদিনের যুদ্ধাবস্থা কাটিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ছন্দে ফিরছে। গত মঙ্গল ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) বিমানবন্দরটিতে ৩২টি আন্তর্জাতিক ফ্লাইটের সফল অপারেশন সম্পন্ন হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ১৭টি যাত্রীবাহী বিমান চট্টগ্রামে অবতরণ করেছে। বিপরীতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে গেছে ১৫টি ফ্লাইট। বিশেষ করে দুবাই, শারজাহ ও আবুধাবি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটগুলো চালু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে।

আকাশপথ খুললেও কারিগরি ও শিডিউলগত সমস্যা এখনো পুরোপুরি কাটেনি। গত দুদিনে মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে রয়েছে-

বিমান বাংলাদেশ এয়ারলাইনস:
৩টি ফ্লাইট (২টি আগমনী, ১টি বহির্গামী)।

এয়ার আরাবিয়া: ২টি ফ্লাইট (শারজাহ রুটের আগমনী ও বহির্গামী)।

সালাম এয়ার: ২টি ফ্লাইট (মাস্কাট রুট)।
আরও পড়ুন

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে শাহ আমানত বিমানবন্দরে নজিরবিহীন শিডিউল বিপর্যয় ঘটেছিল।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত দীর্ঘ অস্থিরতায় মোট ৩১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে যুদ্ধবিরতির পর আমরা পরিস্থিতি দ্রুত সামলে নিচ্ছি।’

কর্তৃপক্ষের আশা, আগামী কয়েক দিনের মধ্যেই সব এয়ারলাইনসের ফ্লাইট শিডিউল শতভাগ স্বাভাবিক হয়ে আসবে।

এএডি/


  বিষয়:   শাহ আমানত  ফ্লাইট  প্লেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: