আজ সরাসরি কথা বলবেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা, ট্রাম্পের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো সরাসরি কথা বলতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদের এ আলাপ

2026-04-16T10:37:46+00:00
2026-04-16T10:37:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আজ সরাসরি কথা বলবেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা, ট্রাম্পের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ এএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো সরাসরি কথা বলতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদের এ আলাপ হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ ঘোষণা দিয়েছেন। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বুধবার রাতে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। 


পোস্টে ট্রাম্প লেখেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছি।  

দুই দেশের বর্তমান পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ট্রাম্প আরও লেখেন, দীর্ঘ প্রায় ৩৪ বছর সময় ধরে এ দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি। আগামীকাল (বৃহস্পতিবার) সেই আলাপ হতে যাচ্ছে। দারুণ ব্যাপার!  


/ইউএমএইচ



  বিষয়:   ইসরায়েল  লেবানন  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: