তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দেশপত্র পত্রিকার আজিজুল ইসলাম যুবরাজ সভাপতি এবং কাল প্রকাশ পত্রিকার জান্নাতুন নেছা বুশরা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করবেন।
বুধবার (১৫ এপ্রিল) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এ কমিটির অনুমোদন দেন।
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা-চর্চা, প্রশিক্ষণ ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তবে জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ের সাংগঠনিক অস্থিরতা এবং পূর্ববর্তী কমিটিতে ‘বৈষম্যের শিকার হওয়া’ সদস্যদের নিয়ে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সে আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণের পরে উপদেষ্টাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে, সহ সভাপতি মো. সাকিবুল হাসান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), অর্থ সম্পাদক মো. রাকিব হাসান (আজকের পেপার), দফতর সম্পাদক মো. তুহিন ইসলাম রাতুল (দৈনিক প্রলয়), সহ-দফতর সম্পাদক তাসনিম রহমান (এনবিবি), প্রচার সম্পাদক আতিকুল ইসলাম (ডেইলি নোট ২৪) এবং কার্যনির্বাহী সদস্য এহসানুল ইসলাম ইমন (জয়যাত্রা), ফারজানা সুলতানা সামিয়া (ভোরের জানালা) ও মেহেদী হাসান শ্রাবণ (বায়ান্নর কণ্ঠ)।
নবগঠিত কার্যনির্বাহী কমিটি সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
সময়ের আলো/জোই