হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নিয়ে তারা ‘আশাবাদী’। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দিনের শুরুর দিকে তেলের দাম কিছুটা কমেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১২ টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪.৪৯ ডলারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লুউটিআই) ক্রুড ফিউচারের দাম ০.৮ শতাংশ কমে হয়েছে ব্যারেলপ্রতি ৯০.৫৯ ডলার।
এর আগে, আল জাজিরাকে এক পাকিস্তানি সূত্র জানায়, দুই পক্ষের মতপার্থক্য কিছুটা কমানো গেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরে গিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার সম্ভাবনা নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে, বৃহস্পতিবার এশিয়ার শেয়ারবাজার কিছুটা বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ১.৮৯ শতাংশ বেড়েছে, একইভাবে হংকংয়ের হ্যাং সেনগ সূচক বেড়েছে ০.৬৮ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক ০.৪৮ শতাংশ বেড়েছে।
/ইউএমএইচ