ইরান সংকটে বিমান চলাচলে ঝুঁকি, নতুন জেট ফুয়েল পরিকল্পনায় ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান সংকটের কারণে বিমান চলাচল যাতে বাধার মুখে না পড়ে সেজন্য জেট ফুয়েল সরবরাহ নিশ্চিত করতে একটি পরিকল্পনা হাতে নিয়েছে

2026-04-16T11:48:29+00:00
2026-04-16T11:48:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান সংকটে বিমান চলাচলে ঝুঁকি, নতুন জেট ফুয়েল পরিকল্পনায় ইইউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ এএম 
ইরান সংকটে জেট ফুয়েলের সরবরাহ কমেছে। সংগৃহীত ছবি
ইরান সংকটের কারণে বিমান চলাচল যাতে বাধার মুখে না পড়ে সেজন্য জেট ফুয়েল সরবরাহ নিশ্চিত করতে একটি পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি ঘাটতির আশঙ্কায় ইইউ পরিশোধিত তেলের উৎপাদন সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি শোধনাগারগুলোরও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। 

ইউরোপীয় এয়ারলাইনগুলো জানিয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জেট ফুয়েলের ঘাটতি দেখা দিতে পারে, যা গ্রীষ্ম মৌসুমের ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। 

বর্তমানে ইউরোপ জেট ফুয়েলের প্রায় ৭৫ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, যা পরিবহন জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বেশি আমদানিনির্ভরতা তৈরি করেছে।


আগামী মাস থেকে ইউরোপীয় কমিশন ইউরোপজুড়ে তেল শোধনাগারগুলোর সক্ষমতার একটি মানচিত্র তৈরি করবে। পাশাপাশি বিদ্যমান শোধনাগারগুলো যেন পুরো ক্ষমতায় কাজ করে এবং নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে খসড়া প্রস্তাবে বলা হয়েছে। এটি রয়টার্সের হাতে এসেছে। 

এছাড়া জেট ফুয়েল সরবরাহ নিয়ে আলাদা কিছু উদ্যোগও নেওয়া হচ্ছে, তবে সেগুলো এখনো চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ইউরোপীয় কমিশন এই খসড়া পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পরিকল্পনাটি আগামী ২২ এপ্রিল প্রকাশ হওয়ার কথা রয়েছে।  

/ইউএমএইচ



  বিষয়:   ইরান  জেট ফুয়েল  ইইউ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: