আব্বাস আরাঘচিকে ফোন দিয়ে কী বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো যথেষ্ট উত্তেজনাপূর্ণ।আলাপের সময়

2026-04-16T12:04:36+00:00
2026-04-16T12:04:36+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আব্বাস আরাঘচিকে ফোন দিয়ে কী বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:০৪ পিএম 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সংগৃহীত ছবি
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো যথেষ্ট উত্তেজনাপূর্ণ।  

আলাপের সময় ওয়াং ই বলেন, বর্তমান পরিস্থিতি “যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক সংকটময় পর্যায়ে” রয়েছে, তবে উত্তেজনা কমানোর একটি সুযোগ এখনও আছে। 

Advertisement
এসময় তিনি যুদ্ধবিরতি বজায় রাখা এবং শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। 


তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর একটি উপকূলবর্তী দেশ হিসেবে ইরানের সার্বভৌমত্ব ও অধিকারকে সম্মান করা উচিত এবং এই গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 

ওয়াং ই জানান, চীন উত্তেজনা কমাতে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত এবং এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

/ইউএমএইচ

  বিষয়:   ওয়াং ই  চীন  আব্বাস আরাঘচি  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: