বাজল ‘ছুটির ঘণ্টা’, টয়লেটে আটকা রইলো শিক্ষার্থী

মেহেরপুর সংবাদদাতা

সারাদেশ

শিশুতোষ চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র কথা জানা আছে অনেকেরই। সাড়া জাগানো বাংলা সিনেমাটির গল্পে বিদ্যালয়েরটয়লেটে আটকে পড়া এক শিশুর হৃদয়বিদারক পরিণতি

2026-04-16T13:39:52+00:00
2026-04-16T16:01:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাজল ‘ছুটির ঘণ্টা’, টয়লেটে আটকা রইলো শিক্ষার্থী
মেহেরপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৩৯ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৪:০১ পিএম
বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত
শিশুতোষ চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র কথা জানা আছে অনেকেরই। সাড়া জাগানো বাংলা সিনেমাটির গল্পে বিদ্যালয়ের টয়লেটে আটকে পড়া এক শিশুর হৃদয়বিদারক পরিণতি কাঁদিয়েছে কোটি দর্শককে। সিনেমাটিতে দীর্ঘ ১১ দিনের ছুটি শেষে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তবে এমনটা না হলেও কয়েক ঘণ্টার জন্য টয়লেটে আটকা পড়ে মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু।

বুধবার (১৫ এপ্রিল) হৃদয়বিদারক ও উদ্বেগজনক এ ঘটনা ঘটেছে।  

বিকাল ৪টা বিদ্যালয়ে ছুটির ঘণ্টা পড়ায় বিদ্যালয়ে ক্লাশ থেকে সবাই বের হয়ে গেছে। তবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া বাথরুম আটকা পড়ে যায়। কয়েক ঘণ্টা অকটে থাকার পর পরিবার, স্থানীয় ও শিক্ষিকার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। 

বাথরুমে আটকা পড়ে দীর্ঘ সময় চিৎকার করেও কোনো সাড়া না পেয়ে প্রাণসংকটে পড়ে সাদিয়া। 

সময় গড়াতে থাকলে শিশুটি ভয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। তার সেই হৃদয়বিদারক চিৎকার স্কুলসংলগ্ন পথচারীদের কানে পৌঁছালে বিষয়টি সামনে আসে।


এদিকে নির্ধারিত সময়ের পরেও বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন সাদিয়ার বাবা পুরাতন পোস্ট অফিস এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম। খোঁজ নিতে এসে তিনিও স্থানীয়দের সঙ্গে যুক্ত হন।

পরে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করা হয়। কিন্তু বিদ্যালয় ভবনের কলাপসিবল দরজা ভেঙে বা খুলে শিশুটিকে বের করা সম্ভব না হওয়ায়, স্থানীয়রা এক পর্যায়ে স্কুলের এক শিক্ষিকাকে ডেকে আনেন। প্রায় এক ঘণ্টা উৎকণ্ঠার পর শিক্ষিকা লিনা ভট্টাচার্যের উপস্থিতিতে অবশেষে সাদিয়াকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা স্কুল ভবন ও মূল ফটকে তালা দিয়ে চলে যাওয়ার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল প্রায় চারটার দিকে স্কুল ছুটি হলে শিক্ষকরা যথারীতি বিদ্যালয় ত্যাগ করেন। ওই সময় বাথরুমে থাকা সাদিয়া তালাবদ্ধ অবস্থায় ভেতরেই আটকা পড়ে যায়।

ঘটনাটি রাত সাড়ে এগারোটার দিকে জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা বিদ্যালয়ের অফিসিয়াল নম্বরে যোগাযোগের চেষ্টা করেন। তবে বিষয়টি জানতে চাইলে ফোন কেটে দেওয়া হয়। পরবর্তীতে আরো কয়েকজন গণমাধ্যম কর্মী মোবাইল নম্বরটিতে কল দিলেও, আর কোনো কল রিসিভ করা হয়নি। এতে করে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত প্রায় বারোটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য নেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, মেয়েটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে, এটাই স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হবে। বৃহস্পতিবার এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ছুটির ঘণ্টা  বাথরুম  আটকা  শিক্ষার্থী  মেহেরপুর  বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: